অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আফজালুর রহমান, এনডিসি; বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হোসেন ও স্কুল অব সায়েন্সের ডিন অধ্যাপক মো. আলী নকী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান বলেন, ‘বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন মানবজাতির সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।’

অনুষ্ঠানে উদ্বোধনী পর্বের পাশাপাশি পোস্টার প্রতিযোগিতা, স্পট কুইজ, ফটোগ্রাফি ও প্রদর্শনীর আয়োজন করা হয়। এসব আয়োজনে শিক্ষার্থীরা পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিভিন্ন বার্তা সৃজনশীল উপায়ে তুলে ধরে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং একটি সবুজ, টেকসই ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।