সামাজিক দায়বদ্ধতা থেকে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সব কর্মকর্তার একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যাদুর্গতদের সহায়তায় প্রদান করা হয়েছে, যা দিয়ে ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মাঝে বিশেষ সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ সময় ন্যাশনাল ব্যাংকের স্থানীয় শাখাগুলোর কর্মকর্তারা উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।