মোবাইল ফোন কিংবা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তি নিয়ে এসেছে প্রিমিয়ার ব্যাংক কুইক অ্যাকাউন্ট। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এমডি ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর এ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের এএমডি শামসুদ্দিন চৌধুরী, ডিএমডি ও সিএফও সৈয়দ আবুল হাশেম এফসিএ, এফসিএমএ; এসইভিপি, কার্ডস অ্যান্ড এডিসি বিভাগ প্রধান মো. মারুফুর রহমান খান; ইভিপি, ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগ প্রধান মো. তারেক উদ্দিন; ইভিপি, আইটি বিভাগ প্রধান মো. সাব্বির হাসান চৌধুরী; কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএসসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।