রাজধানীতে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বিজয়ী রিটেইলারদের সম্মাননা দেয়া হয়। এ সময় ওমেরা এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজীম চৌধুরী, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মাথীন্দ্র ডি জয়সা ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) আতিয়ার রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওমেরা এলপিজি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রিটেইলারদের সৃজনশীলতা ও ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য নিয়ে চলতি বছরের জানুয়ারিতে ক্যাম্পেইনটি শুরু হয়। এতে রিটেইলারদের ওমেরা এলপিজির ব্র্যান্ডিং উপকরণ ও সিলিন্ডার ব্যবহার করে নিজেদের দোকান সাজিয়ে ছবি পাঠানোর আহ্বান জানানো হয়। চার মাসব্যাপী এ আয়োজনে দেশের ৬৪ জেলার সাড়ে তিন হাজারের বেশি রিটেইলার অংশ নেন। ক্যাম্পেইনে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন জামালপুরের এমএস রাইশা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম রাসেল। প্রথম রানারআপ হয়েছেন মৌলভীবাজারের আরিফ সাউন্ড অ্যান্ড লাইটিংয়ের স্বত্বাধিকারী মো. আরিফুল ইসলাম এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন হবিগঞ্জের তোফাজ্জল ডিনার আরোথের স্বত্বাধিকারী মো. রুবেল।