মার্কেন্টাইল ব্যাংক পিএলসি তাদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ব্যাংকটি ১৯৯৯ সালের ২ জুন থেকে যাত্রা শুরু করে। রোববার (১ জুন) ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে এ দিবসের সূচনা করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক।
অনুষ্ঠানে ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) ও মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল ও পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন। এ সময় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।
আরো ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন, প্রধান অর্থ কর্মকর্তা ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মো. আব্দুল হালিমসহ ব্যাংকের অন্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের সব শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের বিভাগগুলোতে কেক কেটে দিবসটি উদযাপন করা হয় ও গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয়।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক বলেন, গত ২৬ বছরের কঠোর পরিশ্রমে মার্কেন্টাইল ব্যাংক একটি টেকসই ও প্রথম সারির ব্যাংকে পরিণত হয়েছে। তিনি করপোরেট সুশাসন বজায় রেখে গ্রাহকবান্ধব সেবা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বলেন, চলতি বছর খেলাপি ঋণ আদায়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি নতুন ঋণের ক্ষেত্রে কৃষি ও এসএমই খাতকে গুরুত্ব দেয়া হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট স্থাপনের মাধ্যমে আরো বেশি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। তিনি বলেন, গ্রাহকদের চাহিদা পূরণে ডিজিটাল ব্যাংকিং সেবা আরো বিস্তৃত করা হবে।
—বিজ্ঞপ্তি










