বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীরা তাদের দুইদিনের বেতনের সমপরিমাণ ৫ কোটি টাকা অনুদান প্রদান করবে। চলমান বন্যায় ক্ষত্রিগ্রস্ত ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাসহ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ও উপশাখার মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে। গতকাল ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, জোন ও শাখাপ্রধান এবং উপশাখা ইনচার্জদের অংশগ্রহণে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ডেভেলপমেন্ট উইং প্রধান একেএম মাহবুব মোরশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এএমডি মো. আলতাফ হুসাইন ও ডিএমডি আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন। —বিজ্ঞপ্তি
বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৫ কোটি টাকা দেবে ইসলামী ব্যাংক
বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীরা তাদের দুইদিনের বেতনের সমপরিমাণ ৫ কোটি টাকা অনুদান প্রদান করবে।










