নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) পাবলিক হেলথ অ্যান্ড সায়েন্সেস ক্লাব (পিএইচএসসি) ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে শ্বেতি রোগ নিয়ে সম্প্রতি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এনাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমা তুজ জোহরা। সেমিনারে সভাপতিত্ব করেন এনএসইউর স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. দীপক কুমার মিত্র। স্বাগত বক্তব্য দেন পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. এসএম সাইদুর রহমান মাশরেকি। আরো বক্তব্য দেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ডিজিএম (মার্কেটিং) মোস্তফা কামাল পাশা ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নুজহাত তারাননুম এবং পিএইচএসসির ফ্যাকাল্টি অ্যাডভাইজার ড. আজিজ বিন শরীফ।