‘অ্যাডভান্সিং এক্সিলেন্স ইন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং: এনহ্যান্সিং নলেজ, স্ট্রেনদেনিং স্কিলস অ্যান্ড সেভিং লাইভস’ শীর্ষক এ আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের নার্সিং পেশাজীবীরা অংশ নেন। ইউনিকো হসপিটালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, উন্নত ক্লিনিক্যাল প্রশিক্ষণ, ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সেবার মানোন্নয়নই ছিল এ কর্মশালার মূল লক্ষ্য।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) রেজিস্ট্রার হালিমা আখতার। সভাপতিত্ব করেন ইউনিকো হসপিটালের চিফ অব নার্সিং সার্ভিস এলিজাবেথ জোথি। উপস্থিত ছিলেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আর্দ্রা কুরিয়েন ও চিফ অব মেডিক্যাল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শরীফ আহমেদ; বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিকো হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুক, কনসালট্যান্ট ডা. উম্মে কুলসুম, কো-অপারেটিভস অ্যান্ড ওয়াটার ইন্টারন্যাশনালের (কানাডা) প্রোনার্স প্রকল্পের ন্যাশনাল নার্স স্পেশালিস্ট মো. আহসান হাবিব এবং ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ড. নাহিদা আখতারসহ চিকিৎসক ও নার্সিং খাতের বিশিষ্ট ব্যক্তিরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কর্মশালায় অংশগ্রহণকারীরা সিপিআর ও ডিফিব্রিলেশন, ক্র্যাশ কার্ট ব্যবস্থাপনা, এন্ডোট্র্যাকিয়াল টিউব (ইটিটি) কেয়ার, মেকানিক্যাল ভেন্টিলেটর পরিচালনা এবং প্রেসার আলসার (বেডসোর) ব্যবস্থাপনা বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তাদের দক্ষতা মূল্যায়নে পোস্ট-টেস্ট অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া পোস্ট-টেস্টে সেরা তিনজনকে সম্মাননা জানানো হয়। ইউনিকো হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে, নার্সিং পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত উৎকর্ষ অর্জন এবং উন্নত রোগীসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।










