ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের (সিডব্লিউপি) অধীনে আয়োজিত এ চুক্তির মাধ্যমে অগ্রাধিকারপ্রাপ্ত খাতের উদ্যোক্তারা মাত্র ৮ শতাংশ আকর্ষণীয় সুদে ঋণ সুবিধা পাবেন।
সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির পক্ষে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ এবং এসএমই ফাউন্ডেশনের পক্ষে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এমটিবির এসএমই ও এগ্রি ব্যাংকিং ডিভিশনের প্রধান সঞ্জীব কুমার দেসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীতিমালার নির্দেশনা অনুযায়ী, এ অর্থায়ন কর্মসূচির আওতায় দেশের বেশকিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দেয়া হবে। যার মধ্যে রয়েছে এসএমই খাতের প্রধান প্রধান উপখাত, বিভিন্ন এসএমই ক্লাস্টার, ব্যাংকিং সুবিধাবঞ্চিত অঞ্চল, নারী নেতৃত্বাধীন উদ্যোগ, গ্রামীণ ও প্রান্তিক ব্যবসা, জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চল, গ্রিন টেকনোলজি বা পরিবেশবান্ধব উদ্যোগ এবং তথ্যপ্রযুক্তি (আইসিটি) ও উদ্ভাবনমূলক শিল্পের সঙ্গে যুক্ত তরুণ উদ্যোক্তারা।










