পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালক আয়েশা নিভরাশ সাঈদ কোম্পানির ৮ লাখ ২৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার কিনবেন তিনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩০ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৯ পয়সায়। 

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭ পয়সা। 

২০২২ হিসাব বছরের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বীমা খাতের কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১১ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ১৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ৫১ পয়সা। 

২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ৫১ পয়সায়, আগের বছর শেষে যা ছিল ১৪ টাকা ৪৫ পয়সা।