১৯৯১ সালে প্রতিষ্ঠিত ডিবিএল গ্রুপ তৈরি পোশাক, স্পিনিং, নিটিং, ডায়িং, অল ওভার প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, টেলিকম, ফার্মাসিউটিক্যালস, ড্রেজিং, লাইফস্টাইল, এভিয়েশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন সেবাসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে। ‘মতিন স্পিনিং মিলস পিএলসি’-এর মাধ্যমে গ্রুপটি এরই মধ্যে দেশের পুঁজিবাজারে শক্তিশালী অবস্থান করে নিয়েছে।
এ উপলক্ষে ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের লাভজনক প্রতিষ্ঠানগুলোর শেয়ারবাজারে তালিকাভুক্তি বিনিয়োগকারীদের এ প্রতিষ্ঠানগুলোর পরবর্তী প্রবৃদ্ধিতে অংশগ্রহণের সুযোগ করে দেবে। একই সঙ্গে স্বচ্ছতা ও সুশাসনের প্রতি আমাদের অঙ্গীকারকে আরো সুদৃঢ় করবে।’
শান্তা ইকুইটির প্রধান নির্বাহী কর্মকর্তা রুবায়েত-ই-ফেরদৌস বলেন, ‘ডিবিএল গ্রুপের প্রস্তাবিত আইপিও কার্যক্রমে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। প্রতিষ্ঠানগুলোর পাবলিক মার্কেটে উত্তরণে সহায়তা করতে ও সংশ্লিষ্ট সব অংশীজনের জন্য দীর্ঘমেয়াদি সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখতে আমরা আশাবাদী।’
শান্তা ইকুইটি একটি মার্চেন্ট ব্যাংক, যা ইস্যু ম্যানেজমেন্ট, করপোরেট অ্যাডভাইজরি ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট সেবা দিয়ে থাকে।










