মেঘনা ব্যাংক পিএলসি সম্প্রতি গুলশানে হেড অফিসে অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৪) ব্যবসায়িক সাফল্য উদযাপন করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন ইমরানা জামান চৌধুরী, পরিচালক অধ্যাপক ডা. মো. জোনাইদ শফিক, তারানা আহমেদ, এসএম জাহাঙ্গীর আলম মানিক সিআইপি, পরিচালক মো. মাহমুদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক মো. মমিন উল্লাহ পাটোয়ারী বিপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কাজী আহ্সান খলিল। —বিজ্ঞপ্তি
মেঘনা ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সাফল্য উদযাপন
মেঘনা ব্যাংক পিএলসি সম্প্রতি গুলশানে হেড অফিসে অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৪) ব্যবসায়িক সাফল্য উদযাপন করেছে।










