কিডনি ফাউন্ডেশন সিলেটের নতুন ভবনে একটি অক্সিজেন প্লান্ট স্থাপনে অর্থসহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সেক্রেটারি জেনারেল কর্নেল (অব.) মোহাম্মদ আবদুস সালাম উপস্থিত ছিলেন।
কিডনি ফাউন্ডেশনে অক্সিজেন প্লান্ট স্থাপনে ব্র্যাক ব্যাংকের অর্থসহায়তা
কিডনি ফাউন্ডেশন সিলেটের নতুন ভবনে একটি অক্সিজেন প্লান্ট স্থাপনে অর্থসহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক।










