বিশ্ববিদ্যালয়টির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) এবং ফাইন্যান্স ক্লাবের যৌথ সহযোগিতায় গতকাল ডিআইইউ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষাবিদ ও ব্যাংক খাতের অভিজ্ঞ পেশাজীবীরা অংশ নেন। ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বগুণ বিকাশ, আর্থিক সাক্ষরতা সম্প্রসারণ এবং একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরি করা।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট মনোয়ারা খাতুন। অন্যদিকে ডিআইইউর পক্ষে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল; রেজিস্টার ড. মোহাম্মদ নাদির বিন আলী এবং ট্রেজারার ড. হামিদুল হক খান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ব্যাংক খাতের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য এবং দিকনির্দেশনামূলক আলোচনার মাধ্যমে মূল পর্ব শুরু হয়।
এছাড়া প্রাইম ব্যাংকের বিশেষজ্ঞদের পরিচালনায় একটি বিশেষ মক ইন্টারভিউ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা রিয়েল-ওয়ার্ল্ড ইন্টারভিউ ও রিক্রুটমেন্ট প্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। এ সময় করপোরেট কমিউনিকেশন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ক্যারিয়ার প্রস্তুতিবিষয়ক পরামর্শও দেয়া হয়।










