জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) পিএলসির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘বিবি’ ও স্বল্পমেয়াদে ‘এসটি সিক্স’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) লুব-রেফের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ২২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১১ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৫০ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে লুব-রেফের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩২ টাকা ৭২ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে লুব-রেফের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৪ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৪১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ৪২ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে লুব-রেফের ইপিএস হয়েছে ১ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৩ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত লুব-রেফের অনুমোদিত মূলধন ২৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৪৫ কোটি ২৪ লাখ ৩০ হাজার। রিজার্ভে রয়েছে ১৮৫ কোটি ১০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪। এর ৩৫ দশমিক ৭৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৭৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৩ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে।