দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ব্লক মার্কেটে মোট ১৭৯ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, এসবিএসি ব্যাংক, বিচ হ্যাচারি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সানলাইফ ইন্স্যুরেন্স ও প্রগতি লাইফ। 

কোম্পানিগুলোর মধ্যে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের সপ্তাহজুড়ে ব্লকে শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৩৪ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৪৬ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ লাভেলোর ২৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৮৩ টাকা ৪০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ আলিফ ইন্ডাস্ট্রিজের ২১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে ব্যাংকটির সর্বশেষ দর ছিল ৯৫ টাকা ৭০ পয়সা। আলোচ্য সপ্তাহে ব্লকে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১১ কোটি ১০ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৫১ লাখ, এসবিএসি ব্যাংকের ৯ কোটি ১৪ লাখ, বিচ হ্যাচারির ৭ কোটি ২৬ লাখ, খান ব্রাদার্সের ৬ কোটি ৮৬ লাখ, সানলাইফের ৬ কোটি ৪৮ লাখ ও প্রগতি লাইফের ৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।