এনসিসি ব্যাংক নারীদের জন্য ভিসা ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ড সুবিধা চালু করেছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন এমডি ও প্রধান নির্বাহী এম শামসুল আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. মাহবুব আলম, মো. রাফাত উল্লা খান, মো. মনিরুল আলম এফসিএস ও মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ। এছাড়া ইভিপি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগের প্রধান সৈয়দ হাসনাইন মামুন, নারী ব্যাংকিং ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান নিগাত মমতাজ এবং হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল পেমেন্ট জোবায়ের মাহমুদ ফাহিম উপস্থিত ছিলেন।