বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সিএসআর কর্মসূচির আওতায় ২ কোটি টাকা প্রদান করেছে এবি ব্যাংক। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের এমডি সৈয়দ মিজানুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যাংকের সিবিও শওকত আজীজ। এবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সব পরিচালক ও শেয়ারহোল্ডারদের সহায়তায় অনুদানের অর্থ সংগ্রহ করা হয়। পাশাপাশি এবি ব্যাংক ও এর সাবসিডিয়ারির সব কর্মকর্তা-কর্মচারীর একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।