ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসে আজ ন্যাশনাল এইচআর সামিট-২০২৪-এর আয়োজন করা হয়েছে। ‘এআই ব্যবহার করে বাংলাদেশকে রূপান্তরিত করা’ শীর্ষক এ ইভেন্টে অর্ধশতাধিক এইচআর পেশাজীবী এবং শিল্প নেতারা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন বিভাগের যুগ্ম সচিব এবং পরিচালক (পরিকল্পনা) এমএ আখের। এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক বণিক বার্তা।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ন্যাশনাল এইচআর সামিটের আয়োজন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসে আজ ন্যাশনাল এইচআর সামিট-২০২৪-এর আয়োজন করা হয়েছে।










