ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) স্প্রিং ২০২৪ সেমিস্টারের ক্লাব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ আয়োজন যৌথভাবে উদ্বোধন করেন ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক ও উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ আনোয়ার হোসেন ও ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. এএসএম মহসিন। উদ্বোধন শেষে মেলায় আগত অতিথিরা বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন। —বিজ্ঞপ্তি
ইউএপিতে স্প্রিং সেমিস্টারের ক্লাব ফেয়ার অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) স্প্রিং ২০২৪ সেমিস্টারের ক্লাব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।










