সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিসিবিএলের চেয়ারম্যান মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান। সিসিবিএলের পরিচালক একেএম নূরুল ফজল বুলবুল কোরআন তিলাওয়াত ও চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামানের প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় কোম্পানির ২০২২-২৩ হিসাব বছরের আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। এছাড়া পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা সর্বস্মতিক্রমে অনুমোদন হয় এবং পরবর্তী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিতোষিক নির্ধারণ করা হয়। সভায় কোম্পানির নাম পরিবর্তন করে ‘‌সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ পিএলসি’ করার অনুমোদন দেয়া হয়। —বিজ্ঞপ্তি