পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ড. মোহাম্মদ মহিউদ্দিনকে
দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আফছানা বিলকিস
স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান
আকরাম-আল-হোসেনের পুনঃনিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলপূর্বক উক্ত পরিচালনা বোর্ডে সরকার
কর্তৃক মনোনীত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিনকে পরবর্তী চেয়ারম্যান নিয়োগের পূর্ব পর্যন্ত
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য ক্ষমতা প্রদান করা হলো।










