প্রাইম ব্যাংক পিএলসি ও ল্যাভেন্ডার কনভিনিয়েন্স স্টোর লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় ল্যাভেন্ডার সুপার শপের বিভিন্ন আউটলেটে প্রাইম ব্যাংক পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন সরবরাহ করবে। এতে গ্রাহকেরা সহজ ও নিরাপদ উপায়ে কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন।
আজ শনিবার (২৪ মে) প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে সই করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী ও ল্যাভেন্ডার কনভিনিয়েন্স স্টোর লিমিটেডের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার টি ডি পাকির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল, ল্যাভেন্ডার কনভিনিয়েন্স স্টোর লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং আব্দুল মাতিন তারেক ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকেরা ল্যাভেন্ডার সুপার শপ থেকে কেনাকাটায় বিশেষ সুবিধাও পাবেন। চুক্তির উদ্দেশ্য হচ্ছে গ্রাহক অভিজ্ঞতা আরো উন্নত করা, ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করাসহ বিশ্বস্ত গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করা। —বিজ্ঞপ্তি










