মিডল্যান্ড ব্যাংক পিএলসির মাধবদী উপশাখা নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। সম্প্রতি প্রধান অতিথি হিসেবে এমডি ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান স্থানান্তরিত উপশাখার কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হেসেন প্রধান মানিকসহ গ্রাহক ও শুভনুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশনস বিভাগের প্রধান মো. রাশেদ আকতার, জেনারেল সার্ভিস বিভাগের প্রধান নকুল চন্দ্র দেবনাথ, নরসিংদী শাখার ম্যানেজার মাহামুদুল হাসান, এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান ইমরান আল হাবিব, রিটেইল সেলস বিভাগের প্রধান মো. আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
মিডল্যান্ড ব্যাংকের স্থানান্তরিত মাধবদী উপশাখার উদ্বোধন
মিডল্যান্ড ব্যাংক পিএলসির মাধবদী উপশাখা নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। সম্প্রতি প্রধান অতিথি হিসেবে এমডি ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান স্থানান্তরিত উপশাখার কার্যক্রম উদ্বোধন করেন।










