শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৩৮৩তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালকরা মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল করিম (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), মো. আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, তাহেরা ফারুক ও জেবুন নাহার (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, কেএএম মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৩৮৩তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।










