দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল। ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির উদ্যোগে বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও বোতলজাত বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। যার অংশ হিসেবে প্রথম ধাপে গত শুক্রবার ফেনী ও কুমিল্লা জেলার চার হাজার পরিবারের মাঝে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় ত্রাণ বিতরণ করা হয়। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল।
বন্যার্তদের সহায়তায় প্রাণ-আরএফএল গ্রুপের ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচি
দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল।










