গ্রাহকসেবা প্রদানে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনের অংশগ্রহণে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আইসিবির প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. হাবীব উল্লাহ। আইসিবির প্রধান কার্যালয়, শাখা কার্যালয় ও সাবসিডিয়ারি কোম্পানিগুলোর গ্রাহক, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্য অংশীজনরা সশরীরে ও ডিজিটাল প্লাটফর্মের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত অংশীজনরা আইসিবির গ্রাহকসেবা ও পুঁজিবাজার উন্নয়ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন। —বিজ্ঞপ্তি
অংশীজনের অংশগ্রহণে আইসিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত
গ্রাহকসেবা প্রদানে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনের অংশগ্রহণে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।










