দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান হিসেবে প্রদান করবে প্রাইম ব্যাংক পিএলসি। গতকাল ব্যাংকের ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এ সময় ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীসহ পরিচালকরা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য গভীর উদ্বেগ ও সহানুভূতি প্রকাশ করেন। সভায় জানানো হয়, এ দুর্যোগ মোকাবেলায় সক্রিয় সহায়তা নিশ্চিত করতে এবং দুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে প্রাইম ব্যাক সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যেকোনো অংশীদারত্বে অংশ নিতে বদ্ধপরিকর। —বিজ্ঞপ্তি
বন্যার্তদের সহায়তায় ২ কোটি টাকা অনুদান দেবে প্রাইম ব্যাংক
দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান হিসেবে প্রদান করবে প্রাইম ব্যাংক পিএলসি।










