গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জে সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছে। এ উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু বকর, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিব আলমগীরসহ দুই স্টক এক্সচেঞ্জ ও প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি