ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির চেয়ারম্যান আবুল কাসেম হায়দার ২ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটের বিদ্যমান বাজারদরে গত ১৯ অক্টোবর এ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি।
আজ সোমবার (৩ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্সর অনুমোদিত মূলধন ২৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৪০ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১৩৭ কোটি ৫১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৩ লাখ ২৬ হাজার ৬৭০। এর ৩২ দশমিক ৬৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ২১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৪ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে।