বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোক্তা আজম জে চৌধুরী ২০ লাখ ২৭ হাজার ৯৬৭টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এসব শেয়ার কিনেছেন তিনি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮২ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫ টাকা ৮৩ পয়সায়।
গ্রীন ডেল্টার উদ্যোক্তার শেয়ার ক্রয় সম্পন্ন
বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এসব শেয়ার কিনেছেন তিনি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।










