প্রযুক্তিগত উদ্ভাবন ও গবেষণায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। সম্প্রতি এমআইএসটি কনফারেন্স হলে তিন বছরের অংশীদারত্ব প্রতিষ্ঠার জন্য এ চুক্তিতে স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম রেজাউল আলম এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।