সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও মালয়েশিয়ার সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডির মধ্যে রেমিট্যান্সসংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। গতকাল কুয়ালালামপুরে সিবিএলের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির পক্ষে সিইও মো. সাঈদুর রহমান ফরাজী ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষে এমডি ও প্রধান নির্বাহী জাফর আলম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ হাবীবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল হোসেন, সিবিএলের ভিপি ও ম্যানেজার (অপারেশন) মো. হাফিজুর রহমান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোশ্যাল ইসলামী ব্যাংক ও সিবিএল মানি ট্রান্সফারের মধ্যে এমওইউ সই
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও মালয়েশিয়ার সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডির মধ্যে রেমিট্যান্সসংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।










