মালদ্বীপে ‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫’ পেয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম। গত ১৭ মে মালদ্বীপের রাজধানী মালেতে ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন সেক্টরে কাজের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানের প্রধান অতিথি মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী হারিস মোহামেদের নিকট থেকে মো. কামরুল ইসলাম পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফিটনেস অ্যান্ড রিক্রিয়েশন মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার হোসাইন নিহাদ, ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আবদুল জলিল ইসমাইল, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. গোলাম ফারুক মাজনু, মালেতে অবস্থানরত বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশ থেকে আগত অতিথিসহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি










