এর মধ্যে রয়েছে ‘নারী সুরক্ষা ডিপিএস’, ‘ডিজিটাল নারী সুরক্ষা ডিপিএস’, ‘সালাম মুদারাবা নারী সুরক্ষা ডিপিএস’ এবং ‘সালাম ডিজিটাল মুদারাবা নারী সুরক্ষা ডিপিএস’ শীর্ষক চারটি নতুন সঞ্চয়পণ্য। এসব স্কিমে সাশ্রয়ী মাসিক কিস্তি এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা হবে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের ১৮০তম সভায় আনুষ্ঠানিকভাবে সঞ্চয়পণ্যগুলোর প্ল্যাকার্ড উন্মোচন করা হয়। মিডল্যান্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. শামসুজ্জামান; পরিচালক মাস্টার আবুল কাশেম, ড. মোস্তাফিজুর রহমান, একেএম বদিউল আলম, মোহাম্মদ জামাল উল্লাহ, মোহাম্মদ হেলাল মিয়া, হাফিজুর রহমান সরকার ও শাহনাজ পারভীন এবং স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ আহমেদ; উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নাজমুল হুদা সরকার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নতুন সঞ্চয় স্কিমগুলো নারীদের নিয়মিত সঞ্চয়ে উৎসাহিত করার পাশাপাশি সহজলভ্য মাসিক জমার মাধ্যমে তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। ডিজিটাল সংস্করণগুলো গ্রাহকদের ঘরে বসেই হিসাব খোলা ও পরিচালনার সুবিধা দেবে, যা ব্যাংকিং সেবাকে আরো সহজ ও ঝামেলামুক্ত করবে। অন্যদিকে ইসলামী ব্যাংকিং সেবাপ্রত্যাশীদের জন্য সালাম মুদারাবা স্কিমগুলো শরিয়াহভিত্তিক সঞ্চয়ের সুযোগ নিশ্চিত করবে।

মিডল্যান্ড ব্যাংক বলছে, এ উদ্ভাবনী সঞ্চয়পণ্যগুলো নারীদের আর্থিক লক্ষ্য অর্জনে সহায়তার পাশাপাশি প্রচলিত ও ইসলামী—উভয় ব্যাংকিং প্লাটফর্মে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে ভূমিকা রাখবে।