বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসির বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যাগ কারখানায় সম্প্রতি অগ্নিকাণ্ড সংঘটিত হয়। যার পরিপ্রেক্ষিতে বিজিআইসি স্বল্পতম সময়ের মধ্যে বিদেশী পুনঃবীমাকারীর কাছ থেকে ৫ কোটি টাকা প্রাপ্ত হয়ে বীমা গ্রহীতা ভিআইপি ইন্ডাস্ট্রিজকে আংশিক বীমা দাবির চেক হস্তান্তর করে। এ সময় বিজিআইসির চেয়ারম্যান তওহিদ সামাদ ও সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী এবং ভিআইপি ইন্ডাস্ট্রিজের সিইও অঞ্জন মোহন্তী উপস্থিত ছিলেন।