গতকাল ভার্চুয়াল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম।

সে সময় উপস্থিত ছিলেন আইপিডিসির স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান সরওয়ার আজম খান, এফসিএ এফসিএস; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ ইকবাল চৌধুরী; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব একেএম আতিকুল হক; ব্র্যাক মনোনীত পরিচালক সাব্বির আহমেদ।

ভিডিও কনফারেন্সে আরো অংশগ্রহণ করেন আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস, কোম্পানি সেক্রেটারি সামিউল হাশিম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খানসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা।

এজিএমে ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডাররা ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেন।