মার্কেন্টাইল ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে এ কনফারেন্সের আয়োজন করা হয়।

ব্যাংকের ১৫২টি শাখার মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টিম ও সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান এ সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউর প্রধান (চলতি দায়িত্বে) এ কে এম এহসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক মো. মোস্তাকুর রহমান।

এ সময় বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহম্মদ। সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউর অতিরিক্ত পরিচালক ড. মো. রায়হানুল ইসলাম এবং যুগ্ম পরিচালক মো. মাহবুবুর রহমান বক্তব্য উপস্থাপন করেন।

ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন, আদিল রায়হান ও অসিম কুমার সাহা, সিএফও ড. তাপস চন্দ্র পাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডিক্যামেলকো এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান লোপিতা মান্নানসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি