আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে একটি সম্পূরক ট্রাস্ট দলিল স্বাক্ষর করে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। আইসিবি এএমসিএল পেনশন হোল্ডার্স ইউনিট ফান্ডে বিনিয়োগকারীদের উপযুক্ততার আওতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল আইসিবির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। এ সময় আইসিবির এমডি মো. আবুল হোসেন, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও মাহমুদা আক্তার ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মাজেদা খাতুন উপস্থিত ছিলেন। এছাড়া আইসিবির জিএম মো. আনোয়ার শামীম ও মো. হাবীব উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।