কর্ণফুলী নদীর পাড়ে নির্মল পরিবেশে ইকুইটি রিভার ফ্রন্ট নামের একটি নতুন আবাসিক প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। সম্প্রতি দোয়া মাহফিলের মাধ্যমে এই প্রকল্পের নির্মাণ কার্যক্রম শুরু করা হয়।
চট্টগ্রামের দক্ষিণ পাশে কর্ণফুলীর তীরে গড়ে উঠছে এই ১৬ তলা আবাসিক ভবন। খ্যাতিমান স্থপতি উথেন ইয়ানের ডিজাইনে নির্মিতব্য ভবনটিতে প্রতি তলায় তিনটি করে মোট ৪০টি অ্যাপার্টমেন্ট থাকবে। অ্যাপার্টমেন্টগুলোর আয়তন হবে ১৯৯৬, ২০২২ ও ২১৩৭ বর্গফুট। প্রতিটি ফ্ল্যাটেই খোলা বারান্দা থাকবে, যেখানে বসে কর্ণফুলীর মনোরম দৃশ্য উপভোগ করা যাবে।
সবুজ পরিবেশ ঘেরা এই প্রকল্পের স্থাপত্য পরিকল্পনায় নাগরিক জীবনের প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে। থাকবে প্রশস্ত কমিউনিটি স্পেস, সজ্জিত জিমনেশিয়াম, লাউঞ্জ, লাইব্রেরি ও বারবিকিউ কর্নার। প্রতিটি ফ্ল্যাটে উচ্চমানের নির্মাণ ফিনিশিং নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে।
অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, সহ-পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও আগ্রহী ক্রেতারা উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি










