দেশের বিভিন্ন স্থানে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণের উদ্যোগ নিয়েছে শাওমি বাংলাদেশ। সম্প্রতি রাজধানীর গুলশান ১ ও ২ সার্কেল এবং বনানী ১১-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে এ কার্যক্রম শুরু হয়েছে। শাওমি জানিয়েছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গের প্রধান সব সড়ক ও শপিং মল সংলগ্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে ৮০০ ছাতা ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করা হবে। —বিজ্ঞপ্তি