এপিএসসিএল (আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিমিটেড) নন-কনভার্টেবল অ্যান্ড ফুল্লি রিডিমেবল কুপন বেয়ারিং বন্ডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে শেয়ারদর কমেছে ১৮ দশমিক ৫২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে যা ছিল ১০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ৩ মার্চ বন্ডটির ইউনিটের দর ছিল ৪ হাজার ৬৫৯ টাকা ৫০ পয়সা। এরপর বৃহস্পতিবার বন্ডটির ইউনিটদর দাঁড়িয়েছে ৩ হাজার ৯৯৬ টাকায়।
গত বছরের ৫ জুলাই থেকে এ বছরের ৪ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় অর্ধবার্ষিকে ইউনিটহোল্ডারদের জন্য ৫ দশমিক ২৫ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপিএসসিএল বন্ডের ট্রাস্টি। রেকর্ড ডেট ছিল গত ৪ জানুয়ারি।










