দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে  ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির পাইলট, ইঞ্জিনিয়ার, কেবিন ক্রুসহ সব কর্মকর্তা-কর্মচারী আগস্ট মাসের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহায়তায় দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় দেশের জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইউএস-বাংলা। উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্সে তিন হাজারের বেশি দেশী-বিদেশী কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।