স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ১৪৫তম সভা সম্প্রতি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মো. জাহেদুল হক। সভায় নির্বাহী কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ, সদস্য কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এসএএম হোসাইন ও গুলজার আহমেদ। সভায় আরো অংশ নেন ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি ও সিইও মোহাম্মদ মোহন মিয়া, ডিএমডি ও সিওও মো. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. আলী রেজা এফসিএমএ সিআইপিএ।
স্ট্যান্ডার্ড ব্যাংকের নির্বাহী কমিটির ১৪৫তম সভা অনুষ্ঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ১৪৫তম সভা সম্প্রতি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।










