শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, ইঞ্জি. মো. তৌহীদুর রহমান এবং মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি