চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ক সার্টিফিকেট কোর্সের প্রথম ১০ জন নারী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে বাংলাদেশ অভ্যন্তরীণ কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ)। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভিসি অধ্যাপক ড. এমএম নুরুল আবসারের কাছে বৃত্তির চেক হস্তান্তর করেন বিআইসিডিএর মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন সিকদার। এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, ইসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজার (সেলস) মোহাম্মদ আলী হোসেন উপস্থিত ছিলেন।