পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর গত সপ্তাহে ২০ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী দর দাঁড়িয়েছে ১৭ টাকা ৮০ পয়সায়। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ২০২৫-২৬ আলোচ্য হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি আয় হয়েছে ৩৯ পয়সা, এর আগের হিসাব বছরের একই সময়ে ইউনিটপ্রতি লোকসান হয়েছিল ১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে বাজার মূল্যে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ৫৯ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা, এর আগের হিসাব বছরে ইউনিটপ্রতি লোকসান হয়েছিল ২ টাকা ৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে বাজার মূল্যে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ২০ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরেও ফান্ডটি ইউনিটধারীদের জন্য কোনো ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছিল ২ টাকা ৯ পয়সা, এর আগের হিসাব বছরে ইউনিটপ্রতি আয় হয়েছিল ২১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে বাজার মূল্যে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ৩৭ পয়সায়।

২০১০ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরিশোধিত মূলধন ৬০ কোটি টাকা। পুঞ্জীভূত লোকসান ১৬ কোটি ৭৯ লাখ টাকা। মোট ইউনিট সংখ্যা ছয় কোটি। এর মধ্যে ২৩ দশমিক ৩৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৯ দশমিক ৭৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য ১ শতাংশ বিদেশী বিনিয়োগকারী এবং ৪৬ দশমিক ৮৯ শতাংশ ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।