গতকাল গাজীপুরের ইউসেপ টঙ্গী পৌরসভা কলাবাগান টেকনিক্যাল স্কুল এবং হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ কোম্পানিটির কর্মীরা অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ভবিষ্যতে বিদ্যালয় দুটির সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের কল্যাণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে আগামী দিনগুলোতে এমন কর্মসূচি আরো বাস্তবায়ন করা হবে।
কর্মসূচির অংশ হিসেবে টঙ্গীতে অবস্থিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কারখানা প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা একটি অ্যাভোকাডো গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি বলেন, ‘পরিবেশ সংরক্ষণ কেবল দিবস উদযাপনের জন্য নয়, এটি একটি চলমান অঙ্গীকার। প্রতিদিনের ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তন নিয়ে আসে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পরিবেশবান্ধব কার্যক্রমকে আমাদের সংস্কৃতির অংশ হিসেবে বিবেচনা করে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’










