পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত ওয়েব কোটস পিএলসির শেয়ার লেনদেন শুরু হবে আজ। ডিএসইতে কাগজ ও মুদ্রণ খাতের এ কোম্পানির ট্রেডিং কোড হলো ‘ওয়েবকোটস’ এবং কোম্পানি কোড হলো ৭৯০০১। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় কোম্পানিটির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন শুরু হয়, চলে ১৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
গত বছরের ৫ ডিসেম্বর বিএসইসির ৮৯০তম কমিশন সভায় কোম্পানির কিউআইও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটির ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯২ পয়সায়।










