পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জামিনুর রহমানের
নিয়োগ বাতিল করেছে সরকার। মঙ্গলবার (২০ আগস্ট) উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত অর্থ
মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ
মো. জামিনুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা
হয়।










